Welcome to Dorlink
Selected Books
×
Charti Rahasya Upanyas | Collection of 4 Bengali Crime Thriller Novels

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Boideshik

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Thriller (Crime & Detective)
  • Publication Year : 2024
  • ISBN No : 978-81-96966-42-3
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 381
  • Weight : 700 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x1.2 Inch
MRP : ₹650.00/- Discount : 18% Off
Your Price : ₹530.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

বিশ্বভারতী-তে বাংলার দাপুটে মাস্টারমশায় সুখময় মুখোপাধ্যায় এককালে মৌলিক রহস্য কাহিনির রচয়িতা হিসেবে যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। দুর্ভাগ্যবশত সেই লেখাগুলো পাঠকের দৃষ্টির অগোচরে চলে গেছিল দীর্ঘদিন আগেই। নবীন প্রকাশক বইদেশিক তাঁর লেখা মোট ছ'টি রহস্য উপন্যাসের মধ্য থেকে চারটিকে উদ্ধার করে, মূল প্রচ্ছদ ও ভূমিকার সঙ্গে এই সংকলনে প্রকাশ করে আমাদের ধন্যবাদার্হ হলেন। এই বইয়ে অন্তর্ভুক্ত চারটি কাহিনি ভিন্ন স্বাদের হলেও একসুতোয় বাঁধা — রহস্য, মানবমন, এবং লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি।

এই বইয়ে আছে~

১. তির্যক রেখা: এই কাহিনিতে যৎকিঞ্চিৎ প্রাপ্তমনস্ক উপাদান থাকলেও আদতে এটি নিতান্তই সহজ এবং আজকের যুগে পুরোদস্তুর কিশোরপাঠ্য একটি লেখা। তবে এই উপন্যাসে ব্যোমকেশ, জয়ন্ত-মানিক, হুকা-কাশি এবং পরাশরের উদ্দেশে যে সযত্ন শ্রদ্ধার্ঘ্যটি নিবেদন করা হয়েছে, সেটি পড়ে মন ভালো হয়ে গেল।

২. নেতারহাটের রহস্য: নেতারহাটে একটি সিনেমার শুটিংকে কেন্দ্র করে পাকিয়ে ওঠা এই আখ্যানেও রহস্যটা মন্দ নয়। তবে সিনেমা-জগৎ এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশে প্রভূত পরিমাণ বিষোদ্গার তথা মিসোজিনির ভূরি-ভূরি নিদর্শনে লেখাটা একেবারে 'ডেটেড' হয়ে গেছে।

৩. পরলোকে পুলস্ত্য চৌধুরী: এই উপন্যাসটি এই বইয়ের শ্রেষ্ঠ লেখা। গত শতাব্দীর ছয়ের দশকে লেখা মৌলিক বাংলা রহস্যকাহিনির ধারাতেই একে এক উজ্জ্বল সংযোজন বলা চলে। কাহিনির জটিলতায়, মনস্তত্ত্বের গূঢ়তায় এবং মানব-মনের অন্ধকার দিকটির বিশ্লেষণে এটি নিঃসন্দেহে সার্থক রহস্য উপন্যাস।

৪. সবুজ সোনালি রহস্য: এটি এই বইয়ের হ্রস্বতম কাহিনি, যাকে গল্প বলাই সঙ্গত। দেশের বদলে এই কাহিনির পটভূমি বিদেশ। তবে মিসোজিনির প্রবল প্রভাবে এই লেখাটাও একেবারে তুবড়ে গেছে। বিদেশি পটভূমি গল্পটিকে আলাদা মাত্রা দিতে পারত, কিন্তু কিছু দৃষ্টিভঙ্গিগত সীমাবদ্ধতা সেটিকে পুরোপুরি সফল হতে দেয়নি।

সামগ্রিকভাবে, এই সংকলনটি একাধারে সাহিত্যিক পুনরুদ্ধার এবং ঐতিহাসিক দলিল। এখানে যেমন শক্তিশালী মৌলিকতা আছে, তেমনই রয়েছে সময়ের সীমাবদ্ধতার ছাপ। যারা বাংলা মৌলিক রহস্যসাহিত্য ভালোবাসেন এবং পুরনো দিনের লেখনশৈলীকে নতুন চোখে দেখতে চান, তাঁদের জন্য এই বইটি অবশ্যই পাঠযোগ্য।

[Book description is collected from reviews at Goodreads website]